সাটুরিয়া প্রতিনিধি, ৯ অক্টোবর:
মানিকগঞ্জের সাটুরিয়ার হরগাজ গ্রামের বিএনপি নেতা কাজী শহিদুল্লাহ কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮ টার দিকে জেলার সাটুরিয়া উপজেলিার হরগজ বাজারে এ কর্মসূচির আয়োজন করে হরগাজ ইউনিয়নের সাধারণ জনগণ ও ভুক্তভোগী কৃষকরা। এতে স্থানীয় কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাজী শহিদুল্লাহ, স্থানীয় দুলাল মিয়া, সাইদুর রহমান, রমজান আলী ও নবু মিয়া। বক্তারা বলেন, হরগাজ গ্রামের বাসিন্দা কাজী মো. শহিদুল্লাহকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে যা একজন সৎ ও পরিশ্রমী মানুষকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা।
স্থানীয় কৃষক সাইদুর রহমান বলেন, হরগজ চরপাড়া গ্রামে সেতুর মুখে মাটি ভরাট করে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় শতাধিক একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি সাধন হয়। সম্প্রতি এ নিয়ে শহিদুল্লাহর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যা বিভিন্ন জাতীয় পত্রিকা, অনলাইন ও বিভিন্ন টেলিভিশনে স্বচিত্র সংবাদ প্রচার ও প্রকাশ করে। এসব কারনে একটি কুচক্রি মহল সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে।
স্থানীয় কৃষক দুলাল মিয়া বলেন, যারা শহিদুল্লাহকে চাদাবাজের তকমা দিয়েছে আসলে তারাই চাদাবাজি করে বেরায়। তাদের কোন বৈধ আয় নেই। তারা বিভিন্নভাবে অপকর্ম করে বেড়াচ্ছে। শহিল্লাহ একজন সৎ ব্যক্তি। তাকে নিয়ে যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি তার বিরুদ্ধে করা মিথ্যা চাদাবাজের মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।
বিক্ষোভ সমাবেশে কাজী শহিদুল্লাহ বলেন, হরগজের ফরিদ, শরিফ, আলতাফ এরা চাদাবাজ, অবৈধ মাটি ব্যবসায়ী। এরা ইয়াবাও হিরোইন ব্যবসায়ের সাথে জড়িত। এদের বৈধ কোন আয় নাই। শরিফ ইয়াবাসহ পুলিশের কাছে আটক হয়েছিল। হরগজ হাটে হাসুলি বৃদ্ধি করা হলে আমি স্থানীয় জনগণ নিয়ে এর প্রতিবাদ করায় হাসুলি কমানো হয়। ফরিদ শরিফ এরা এই হাটের সাথে সম্পৃক্ত। এদের সহযোগিতায় সেতুর মুখে মাটি ভরাট করা হয়েছে জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে। এ নিয়ে আমি প্রতিবাদ করায় আমাকে নিয়ে মিথ্যা চাদাদাবী করার তথ্য বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। আমার নামে মিথ্যা চাদাবাজের মামলা দিয়েছে।
প্রতিবাদ সভায় শহিদুল্লাহ কে নিয়ে যারা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক তথ্য ছড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা ও তার বিরুদ্ধে করা মিথ্যা চাদাবাজির মামলা দ্রুত প্রত্যাহারে দাবি জানানো হয়, তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার বন্ধের দাবীও জানানো হয়। অন্যথায় স্থানীয় জনগনকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেওয়া হয় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ অক্টোবর ২০২৫।