সাটুরিয়া প্রতিনধি, ১২ আগষ্ট:
জেলার সাটুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুবদ দিবস ২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল ১১ টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, মানিকগঞ্জ -৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাস্থাপক ইউসুফ হোসেন, উপজেলা নারী উদ্যোক্তা ইতি আক্তারসহ আরও অনেকেই।
পরে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১২ আগষ্ট ২০২৫।