সাটুরিয়ায় ছাত্রলীগ নেতাকে ছাড়াতে সড়ক অবরোধ

প্রতিনিধি, ৮ জুলাই

মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় সরকারী বিরোধী মামলায় আওয়ামী লীগের অংগ সংগঠনের ৪ নেতা কে সোমাবর বিকালে গ্রেফতার করে থানা পুলিশ। এ ঘটনার জের ধরে উপজলো ছাত্রলীগরে সক্রয়ি কর্মী গোলাম রাব্বি (২৬) কে ছাড়িয়ে নিতে সোমবার রাতে থানা সড়ক অবরোধ করে আহাজারী শুরু করে। এক পর্যায়ে আটককৃত ৪ আওয়ামী লীগ নেতাদের পুলিশের প্রিজন ভেনে করে আদালতের উদ্দেশ্যে রওনা হন। এসময় ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২৬) পরিবার প্রিজন ভ্যানের সামনে গিয়ে আসামাী ছিনিয়ে নেনবার চেষ্টা করে। তারা পুলিশ সদস্যকে গালা- গালি ও রাব্বীকে ছেড়ে দিতে হুমকি দিতে থাকে। আসামীদের কোর্টে নিতে বাধা দিলে পুলিশ ৪ জনকে আটক করে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাস বিরোধী মামলায় সোমাবার বিকালে পৃথক অভিযান চালিয়ে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন বাকা (৫৬, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মোঃ হেলাল উদ্দিন(৫৪), সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বি (২৬) গ্রেফতার করি।

ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি কে থানায় নিয়ে আসার সোমবার সন্ধার থেকেই তার পরিবারের সদস্যরা ভীড় করতে থাকে। হট্রগোল করে আসামী রাব্বিকে ছেড়ে দিতে বলে। এসময় নিরাপত্তার জন্য থানার মূল গেট আটকে দিলে গেট ভাঙ্গার চেষ্টা করে আর রাব্বিকে ছেড়ে দিতে বলে। এসময় সাটুরিয়া -পাকুটিয়া সড়কের থানার সামনে অংশ অবরোধ করে রাখলে যানজটের সৃস্টি হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম আরো বলেন, ৪ জন আসামীকে থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতের উদ্যেশ্যে রওনা হলে রাব্বির পরিবারের সদস্যসহ আরও ৩০-৪০ জন প্রিজন ভ্যান থেকে আসামীদের ছিনিয়ে নেবার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ সদস্যদের সাথে দস্তা দস্তি শুরু হলে আমার রাব্বির পরিবারের ৪ জনকে আটক করলে পরিবেশ শান্ত হয়।

এ ব্যাপারে সাটুরিয়া থানার এসআই মো. আব্বাস উদ্দিন বলেন, আসামি ছিনিয়ে নেওয়া সহ সরকারী কাজে বাধা দেবার অভিযোগে ছাত্রলীগ কর্মী রাব্বির পিতা মো. আছর উদ্দিন (৫০), রাব্বির মাতা রোজিনা বেগম (৪৫), রাব্বির ভাই মো. রিফাত ইসলাম (১৭) এবং রাব্বির স্ত্রী আজরিন আক্তার (১৯) আটক করি।

এ ঘটনায় সাটুরিয়া থানার এসআই মো. আব্বাস উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে আমি বাধী হয়ে পুলিশের কাজে বাধা দেবার অভিযোগে একটি মামলা দায়ের করি, যার মামলা নং ০৯/৮-৭-২৫।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মী রাব্বিরর পরিবারের ৪ সদস্যদের রাতে আটক করে আইনি পক্রিয়া শেষে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আর এখন থানা সার্বিক পরিস্তিতি নিয়ন্ত্রণে আছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ জুলাই ২০২৫।

আরো পড়ুুন