সাটুরিয়ায় ছাত্রদল নেতা রায়হানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সভা

সাটুরিয়া প্রতিনিধি, ১০ আগষ্ট.

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা রায়হানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও মানহানিকর পোস্ট করার প্রতিবাদে সভা করেছেন সাটুরিয়া ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১০ আগস্ট) সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দদের নিয়ে বালিয়াটি জমিদার বাড়ির সামনে সন্ধা ৭ টার দিকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান আসিফ, বালিয়াটী ইউনিয়ন ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, সাটুরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, সাটুরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশালসহ আরও অনেকে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান আসিফ বলেন, ৫ আগস্টের পর থেকে সাটুরিয়া উপজেলা ছাত্রদল সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এখানে কোনো কোন্দল নেই, সবাই জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা আপার কর্মী হিসেবে একতাবদ্ধ। ছাত্রদল নেতা রায়হান আমাদের অন্যতম সাহসী কর্মী, যিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এমন একজন নেতাকে নিয়ে একটি বিভ্রান্তিমূলক পোস্ট আমাদের আবেগে আঘাত করেছে।

 

তিনি আরও জানান, “রায়হান নির্বাচনী প্রচারণার সময় সাটুরিয়ার কালুশাহ গেইটে ছাত্রলীগ-যুবলীগের হামলার শিকার হন। অথচ তাকে নিয়েই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করব।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবদলের অন্যতম নেতা ফরিদ হোসেন, সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল তালুকদার জুয়েলসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ।

তারা একযোগে সাটুরিয়া উপজেলা ছাত্রদল নেতা রায়হানকে নিয়ে ছড়ানো মিথ্যা ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানান এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ আগষ্ট ২০২৫।

আরো পড়ুুন