সাটুরিয়ায় গোহাটে হাসিল বাড়ায় কৃষক-ব্যবসায়ীদের প্রতিবাদ

সাটুরিয়া  প্রতিনিধি, ১৫ জুন,

মানিকগঞ্জের সাটুরিয়ার ঐতিহ্যবাহী হরগজ গোহাটের হাসিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

রোববার সকাল সাতটার দিকে হরগজ বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি রোববার সাপ্তাহিক এই হাটটি বসে। দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা এই হাটে গরু কেনাবেচা করেন।

বিক্ষোভ শেষে হরগজ ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী হরগজ গোহাটের হাসিল ২০০ টাকার পরিবর্তে তিনশত টাকা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর হাসিল কমিয়ে দেডশত টাকা করার জোর দাবি জানান এসময়।

ডিস ব্যবসায়ী মোঃ শহিদুল বলেন, কি ভাবে হাসিল প্রতি ১০০টাকা বৃদ্ধি করছে সে বিষয়ে জবাব চাই হাট কমিটির কাছে ? হাসিল বৃদ্ধির কারণে হাটে গরু কিনতে কম আসছেন ব্যবসায়ীরা। এতে হাটের সুনাম নস্ট হচ্ছে। হাটের সুনাম ধরে রাখতে হাসিল কমিয়ে দেড়শ টাকা করার দাবি জানান তিনি।

রবিবার হাটে আসা নোয়াাখালী জেলার মো. ইদ্রিস আলী বেপারী বলেন, হাসিল কম থাকার কারণে এই হাটে আসি আমরা গরু কিনতে, কিন্তু হাসিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। হাসিল কমানোর দাবি জানান তিনি।

এ ব্যাপারে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, প্রতি পশুতে হাসিলে ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। পুনরায় বিদ্যালয়ের এডহক কমিটির পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে যা আজ (১৫ জুন) রোববার হাট থেকে কার্যকর করা হবে বলে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ জুন ২০২৫।

আরো পড়ুুন