সাটুরিয়া প্রতিনিধি, ১ জুলাই:
সাটুরিয়া উপজেলার তিল্লিরচর এলাকায় রাজিয়া বেগম নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজিয়া বেগম (২১) তিল্লি ইউনিয়নের তিল্লিরচর এলাকার আব্দুল মালেকের কন্যা।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রাজিয়া বেগম এর সাথে তার স্বামী মো. সুমন মিয়া (২২) এর সাথে প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হত। এর ঝের ধরে মঙ্গলবার সকালে কোন এক সময় গৃহবধু তার নিজ ঘরে টিন সিটের ঘরের কাঠের রোয়ার সাথে ওরনা পেচিয়ে আত্বহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশদের খবর দেয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, খবর শুনে ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে এটি আত্বহত্যা নাকি হত্যা। এ ব্যাপারা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ জুলাই ২০২৫।