সাটুরিয়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে রিতার পক্ষে গণ মিছিল

সাটুরিয়া প্রতিনিধি, ৬ ফেব্রুয়ারি.

মানিকগঞ্জ- সাটুরিয়া ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে সাটুরিয়া ইউনিয়ন বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃত্বে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়ার ৯টি ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে সাটুরিয়া বটতলায় জড়ো হয়।

পরে সাটুরিয়া বাজার সড়ক, থানা সড়ক হয়ে সিনেমা হল সড়ক হয়ে সাটুরিয়া হাটের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে।

গণ মিছিলে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিল্পব, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, স্বোচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জামান , জিয়া পরিষদের সাটুরিয়া শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান, সহ সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ আরও অনেকেই।

গণ মিছিলে সাটুরিয়ার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর বিভিন্ন অংগ সংঘঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ ফেব্রুয়ারি ২০২৬।

আরো পড়ুুন