সাটুরিয়ায় আনন্দ র‌্যালিতে উপজেলা ছাত্রদলের বিশাল শোডাউন

সাটুরিয়া প্রতিনিধি, ৫ আগষ্ট.

মঙ্গলবার দুপুরে ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুথ্বানের বর্ষপূর্তি উপলক্ষে সাটুরিয়া  উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে  আনন্দ র‌্যালি ও পথ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।

 

পথ সভায় ও র‌্যালিতে বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের মত সাটুরিয়া উপজেলা ছাত্রদলের কয়েক শতাধিক নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বিশাল শোডাউন ছাত্রদল নেতা রায়হানের নেতৃত্বে – এই শোডাউন এ উপস্হিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সুজন মাহামূদ,  উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সুমন মাহামূদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাসেল আহাম্মেদ, দড়গ্রাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রনি মাহামূদ, সাটুরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির আহাম্মেদ, দড়গ্রাম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আছমা আক্তার, দড়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

এর আগে সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংঘঠনের নের্তৃবৃন্দ ৯টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একত্রে হন। পরে মাঠ থেকে শুরু করে আনন্দ র‌্যলিটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া পল্লি সেবা বাস ষ্টান্ডে গিয়ে শেষ হয়।

একই স্থানে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের সঞ্চালনায় এক পথা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আ.ফ.ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সদস্য এ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জজামান, যুবদলের আহবায়ক আমির হামজা, শ্রমিক দলের সভাপতি মিজানু রহমান মিজান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংঘঠনের নের্তৃবৃন্দ কর্মীরা অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৫ আগষ্ট ২০২৫।

আরো পড়ুুন