নিউইয়র্ক প্রতিনিধি, ১০ মে.
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইয়ংকার্সে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি’।
শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এর সর্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী। এটি তার দ্বিতীয় ব্যবসায়িক উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তানভীর চৌধুরী ও পরিচালক ফরহাদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, নূরে আলম জিকু, ফখরুল আলমসহ আরও অনেকে।
অতিথিরা নতুন প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বাংলাদেশিদের ব্যবসায়িক বিনিয়োগ ও উদ্যোগ প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
‘নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি’ ভবিষ্যতে আধুনিক ও মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে স্থানীয় কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
মানিনকগঞ্জ২৪/হা.ফ/ ১০ মে ২০২৬।